ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাকে হত্যার অভিযোগ

ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চুয়াডাঙ্গায় সদর উপজেলায় জবেদা খাতুন (৫২) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মুকুল হোসেনের (৩০) বিরুদ্ধে। শনিবার (১৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের কাজিপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।


নিহত জবেদা খাতুন ওই এলাকার আসান আলীর স্ত্রী। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন অধিকারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, পিরোজখালী গ্রামে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে মুকুল। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মুকুলকে আটক করা হয়েছে। পাশাপাশি ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টিতে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑